পরিচিতি

নেসার আমিন একজন লেখক, অনুবাদক, কনটেন্ট ক্রিয়েটর ও উন্নয়নকর্মী। কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে তিনি নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর সহযোগী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪-২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে’র কমিশন প্রধানের একান্ত সচিব (উপ-সচিব মর্যাদায়) এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদারের একান্ত সচিব (গ্রেড-৫) হিসেবে দায়িত্ব পালন করেন নেসার আমিন।

নেসার আমিন একজন লেখক, অনুবাদক ও কনটেন্ট ক্রিয়েটর। কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে তিনি ‘সুজন—সুশাসনের জন্য নাগরিক’-এর সহযোগী সমন্বয়কারী (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পালন করছেন।

নেসার আমিন ১৯৮৬ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা এটিএম রুহুল আমিন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মাতা প্রয়াত বেগম হাসিনা খোন্দকার একজন গৃহিণী ছিলেন।

২০০৪-০৫ শিক্ষাবর্ষে নেসার আমিন ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ২০০৮ সালে তিনি এই বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্মান (বিএসএস) এবং ২০০৯ সালে মাস্টার্স (এমএসএস) পাশ করেন।

ছাত্রজীবন থেকেই নেসার আমিন এর লেখালেখির হাতেখড়ি। ২০০৯ সালের প্রথমদিকে বিশেষ প্রতিবেদক হিসেবে নেসার আমিন যোগ দেন ‘পাক্ষিক চিন্তা’ ম্যাগাজিনে। তিনি এরপর দু বছর (২০১১-২০১২ সাল) অত্যন্ত দক্ষতার সাথে চ্যানেল টুয়েন্টি ফোরে ‘নিউজ রুম এডিটর’ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট’-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (২০১৩-২০২৪) এবং ২০২৪-২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে’র কমিশন প্রধানের একান্ত সচিব (উপ-সচিব মর্যাদায়) এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদারের একান্ত সচিব (গ্রেড-৫) হিসেবে দায়িত্ব পালন করেন নেসার আমিন।

একুশে বইমেলা-২০১৫ তে তার প্রথম গ্রন্থ ‘বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ’ প্রকাশিত হয়। এখন পর্যন্ত নেসার আমিন-এর লেখা ও অনূদিত ২৮টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া তার সম্পাদনায় ‘কন্যাশিশু’, ‘নারীর কথা’ বই, বেশ কয়েকটি নির্বাচনী প্রতিবেদন এবং নিউজলেটার প্রকাশিত হয়েছে।

লেখালেখির পাশাপাশি নেসার আমিন ৫টি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। এগুলো হলো:

১. Bangla Info Motivation (লিংক: www.youtube.com/nasaramin)

২. ইতিহাস ও রাজনীতি (লিংক: www.youtube.com/@history_politics)

৩. ভ্রমণ@ইতিহাস (লিংক: www.youtube.com/@travelandhistorybd)
৪. রাজনীতি ও ইতিহাসের গল্প (লিংক: https://youtube.com/@storyofhistorypolitics)
৫. প্রকৃতি ও বিজ্ঞান (লিংক: www.youtube.com/@NatureSciencebd)

সোশ্যাল মিডিয়ায় নেসার আমিন:

ওয়েবসাইট/ব্লগ: www.nasaramin.com

ফেসবুক আইডি: www.facebook.com/nasar.du

ফেসবুক পেজ: http://www.facebook.com/nasaramin.bd

টুইটার: https://twitter.com/nasaramin

লিংকডইন: https://www.linkedin.com/in/nasar1000/

ই-মেইল: nasar1000@gmail.com

রকমারি ডটকম: www.rokomari.com/book/author/31714/nesar-amin